০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বাঘায় ২ গৃহবধূর আত্মহত্যা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৮:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ১২৭ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলায় দুইটি পৃথক স্থানে পারিবারিক কলহের জেরে ২ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সুলতানপুর ও রাতে কেশবপুর গ্রামে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে। নিহতের নাম মোছাঃ সোহাগী খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মোঃ শরিফুলের স্ত্রী এবং মোঃ আজিজুল ও আকলিমার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের এক পর্যায়ে অভিমান করে সোহাগী গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

অপর ঘটনাটি ঘটে একই  রাত আনুমানিক ১২টার দিকে  উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আরেক গৃহবধূ আত্মহত্যা করেন। নিহতের নাম মনীসা (১৯)। তিনি ওই গ্রামের মুনসাদের কন্যা ও মোঃ আজাদ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মনীসা নিজ ঘরে বাঁশের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, “দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছিলাম। মনীসার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সোহাগীর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ২ গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময়ঃ ০৮:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫