বাঘায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
- আপডেট সময়ঃ ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেল্লালের মোড় সংলগ্ন দুই বাড়িতে প্রচারনার ফাঁদে ফেলে ডাকাতি করে আনুমানিক চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার রাত ১২টায় ১০/১২ জনের ডাকাত দল হাতে বড় হাসুয়া ও পিস্তল সহ মোঃ সাইদুর রহমান, পিতাঃ মৃত জয়নাল আবেদীন’র বাড়িতে প্রবেশ করে নগদ বিশ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, দুইটি মোবাইল, দুইটি টর্চ লাইট নিয়ে যায়। এছাড়াও সাইদুরকে জিম্মি অবস্থায় একই সময়ে পাশের বাড়ি মোঃ মাসুদ রানা, পিতা মৃত মাজদার রহমান এর বাড়িতে ৪/৫ জন ডাকাত প্রবেশ করে কানের দুল ও একটি চেইন নিয়ে ডাকাত দল দ্রুত চরে নেমে চলে যায়।
উল্লেখ্য যে ডাকাত দল প্রথমে ১০০গজ দুরে এক বাড়ি থেকে মোঃ আরিফুল ইসলাম, পিতাঃ মৃত মাজদার রহমানকে প্রশাসন পরিচয়ে বাসায় থেকে ডাকে। সে বাসা হতে বের হলে গলায় অস্ত্র ধরে জিম্মি করে পাশের বাসায় নিয়ে যায়। পাশের বাসার মালিক মোঃ সাইদুর রহমান, পিতাঃ মৃত জয়নাল আবেদীন’র বাড়িতে প্রবেশ করে। উল্লেখ থাকে যে, মোঃ সাইদুর রহমান সম্পর্কে আরিফুলের মামা। ডাকাত দলের কথা মতো মোঃ আরিফুল ইসলাম মোঃ সাইদুর রহমানকে ডেকে বলে মামা প্রশাসনের লোক আপনার সাথে কথা বলবে বাহিরে আসেন। মোঃ সাইদুর রহমান বিশ্বাস করে বেলকনির দরজা খোলা মাত্র ডাকাত দল তার গলায় হাসুয়া ধরে এবং ডকাতি কাজ সম্পন্ন করে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর প্রাপ্তি স্বাপেক্ষে তাৎক্ষণাৎ ঘটনা পরিদর্শন করা হয়। এজাহার পাওয়ার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















