১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাগমারায় ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০১:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

পূর্ব বাগমারার জনসাধারণ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য আগামী শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ভবানীগঞ্জ ক্লিনিক এই মানবিক সেবা উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং আয়োজনস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে ভটখালী ইসলামিয়া আলিম মাদ্রাসা (জাঁতাপুকুর), বাগমারা, রাজশাহী।

এই ক্যাম্পে রোগী দেখবেন ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ও অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. আব্দুল বারী, এমবিবিএস, ডিএমইউ (ঢাকা)। তাঁর সঙ্গে থাকবেন বিভিন্ন বিভাগের সুদক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা, যারা সারাদিন ধরে সাধারণ ও জটিল রোগ বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন।

আয়োজকরা জানিয়েছেন, এর আগে পশ্চিম বাগমারায় একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলে স্থানীয় মানুষের বিপুল সাড়া পাওয়া যায়। সেই সফলতার ধারাবাহিকতায় পূর্ব বাগমারার মানুষের জন্যও এই সেবা কার্যক্রম আয়োজন করা হচ্ছে, যাতে অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ চিকিৎসা, ব্লাড প্রেসার পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রিনিং, ব্যথাজনিত সমস্যা, শিশুরোগ, নারীরোগসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজনে রোগীদের পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনাও দেওয়া হবে।

ডা. মো. আব্দুল বারী বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং সুলভ চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। বাগমারার বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে আমরা এই সেবা দিয়ে যেতে চাই।”

আয়োজকেরা আশা করছেন—এই একদিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি পূর্ব বাগমারার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক আয়োজন করছে ভবানীগঞ্জ ক্লিনিক, বাগমারা, রাজশাহী।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময়ঃ ০১:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫