০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাগমারা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১০৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি ও তাহেরপুর পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম সান্টু, ছাত্রদল নেতা মহব্বত হোসেনসহ আরও অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, তাঁতিদল উপজেলা আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, বিএনপি নেতা আক্তারুজ্জামান তপন, মহিলা দলের সাবেক সভাপতি রিনা ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, কেন্দ্রীয় তাঁতিদল সদস্য সানাউল ইসলামসহ ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপডেট সময়ঃ ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬