০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বাগমারায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে : ডিএম জিয়া

বাগমারা প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় আউচপাড়া ইউনিয়নের কুশলপুর দাখিল মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ডিএম জিয়া রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশের রেফারেন্স দিয়ে বলেন, “আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকদের জন্য একটি সারপ্রাইজ দিয়েছেন। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত লাভসহ কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের কুশলপুর দাখিল মাদ্রাসা এমপিওভুক্তকরণে অগ্রণী ভূমিকা পালন করেছি। আপনাদের ভোটে আমি এই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছি। আমার জানামতে আপনাদের কোনো ক্ষতি করিনি।”
ডিএম জিয়া বলেন, “আমি নির্বাচিত হতে পারলে পাড়া-মহল্লা ও বিলে যাতায়াতের শাখা রাস্তাগুলো পাকাকরণ করে দেব। আমার অজান্তে কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দেবেন। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে আমি আপনাদের পাশে আছি। দল-মত নির্বিশেষে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হলে দলীয় ভিত্তিতে নয়, ইনসাফের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।”
মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবু সাঈদ, মাস্টার নওসাদ আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন সনি, তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলমগীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে : ডিএম জিয়া

আপডেট সময়ঃ ০৭:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬