১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালি

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বাজারে আয়োজিত র‍্যালিতে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি, তাহেরপুর পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেয়া হয়।

র‍্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভবানীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি. এম. জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোঃ সামসুর রহমান মিন্টু। সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাগমারা উপজেলা, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময়ঃ ০৭:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬