বাগমারায় নাসা গ্রুপের মাসিক সভা ও বিদায় বরন অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ১০:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩২২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারায় নাসা গ্রুপের মাসিক সভা, বিদায় বরণ অনুষ্ঠান ও ব্যবসা পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগষ্ট নাসা গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান নাসা মটরস এর দোতলায় ব্যবসা অনুষ্ঠিত সভায় মাওঃ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জাহিদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন সার্জেন্ট (অবঃ) অহিদুল ইসলাম, মতিউর রহমান, ডি.এমডি আলমগীর হোসেন, টিএম ফরিদ হোসেন, আব্দুর রাজ্জাক, শামসুল হক খান, মিজানুর রহমান সহ ব্যবসা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথি নাসা গ্রুপের সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, গ্রাহক সেবায় আমাদের প্রথম ও প্রধান কাজ। আপনারা সততার সাথে ব্যবসা করবেন এবং গ্রাহক সেবার মান যেন অটুট থাকে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।
সভা শেষে সদ্য বিদায়ী আশাদুল ইসলাম এর হাতে কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।




















