বাগমারায় জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর ব্যতিক্রমী উদ্যোগ বাগমারা প্রতিনিধি
- আপডেট সময়ঃ ০২:৫২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
বাগমারার নরদাশ ইউনিয়নের সাঁইধারা-জয়পুর গ্রামের কয়েক হাজার বাসিন্দার চলাচলের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
বর্ষা মৌসুমে সাঁইধারা ও জয়পুর গ্রামের সংযোগ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে এই দুই গ্রামের কয়েক হাজার মানুষ। বিষয়টি অবগত হওয়ার পর বাগমারা উপজেলা জামায়াতের উদ্যোগে ডাঃ আব্দুল বারীর সহায়তায় রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জামায়াত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন ডাঃ আব্দুল বারী।
স্থানীয় বাসিন্দারা জানান, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় প্রচন্ড কাঁদা হয় এবং চলাচল কঠিন হয়ে পড়ে। ডাঃ আব্দুল বারী এই সমস্যা সমাধানে এগিয়ে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডাঃ আব্দুল বারী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করে। মানুষের দুর্ভোগ দূর করতে সংগঠনের (জামায়াত) উদ্যোগে এই সংস্কার কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেলে, জনকল্যাণমূলক কাজে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
এসময় ডাঃ আব্দুল বারীর সঙ্গে ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, নরদাশ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মমতাজ, অধ্যাপক আঃ সালাম, নরদাশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সিরাজুল ইসলাম সহ স্থানীয় গ্রামবাসী।



















