০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

বাগমারায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী বলেন, বাগমারার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
আগামীর উন্নয়ন কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা নবনির্বাচিত এমপি ডাঃ আব্দুল বারী।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, থানার ওসি সাইদুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০১:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬