০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং নরদাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী।

পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বাগমারা থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার আদালতে পাঠানো হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬