০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

ডিপিডি নিউজ ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০২:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০১ বার পড়া হয়েছে।

ডিপিডি নিউজ ডেক্সঃ

২০২৬ সালের জন্য নতুন করে ভিসা নিষিদ্ধ দেশের তালিকা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই সিদ্ধান্ত অনুযায়ী তালিকাভুক্ত দেশের নাগরিকরা আপাতত ইউএই পর্যটন ভিসা বা কর্মসংস্থান ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

ইমিগ্রেশন সার্কুলার অনুযায়ী বর্তমানে যেসব দেশের নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে না সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। খবর ইউএই ভিসা অনলাইনের।

এই নিষেধাজ্ঞায় প্রবাসী ও ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশের কর্মীরা নতুন ভিসা ও চাকরির আবেদন করতে সমস্যায় পড়ছেন। তবে যাদের বৈধ ভিসা রয়েছে তারা এই নিষেধাজ্ঞায় প্রভাবিত হবেন না।

ভিসা নিষেধাজ্ঞা বনাম ভ্রমণ নিষেধাজ্ঞা ভিসা নিষেধাজ্ঞা : নির্দিষ্ট দেশের নাগরিকদের নতুন ভিসার আবেদন বন্ধ। ভ্রমণ নিষেধাজ্ঞা : ব্যক্তিগত কারণে (যেমন ভুয়া পাসপোর্ট, অপরাধমূলক মামলা বা ভিসা মেয়াদোত্তীর্ণ হওয়া) প্রবেশে বাধা। নিষেধাজ্ঞা তুলে নিলে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা আবার পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। কর্ম ভিসা নিয়ে আইনত চাকরিতে যোগ দিতে পারবেন।

বর্তমানে ইউএই’র ভিসা নিষিদ্ধ দেশের তালিকায় মোট নয়টি দেশ রয়েছে। এই নিষেধাজ্ঞা অস্থায়ী বলে জানানো হয়েছে। তবে কবে এটি তুলে নেওয়া হবে, তা স্পষ্ট নয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময়ঃ ০২:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫