বর্ণাঢ্য নানা আয়োজনে রাজশাহীর চারঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময়ঃ ০৯:২১:২০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চারঘাট উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড়ে নেতাকর্মীরা একত্রিত হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পাইলট উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।
র্যালি শেষ সমাবেশে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান ও চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির সভাপতি মোঃ মোমিনুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করায় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। তা বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগ মুহুর্তে দেশের অধিকাংশ মানুষ অনাহারে জীবন যাপন করেছে। পরিধান করার মত পর্যাপ্ত কাপড়ছিল না। মা বোনদের ইজ্জত নিবারণ করার জন্য কলার পাতা পরিধান করতো অনেকেই । তিনি ক্ষমতায় আসার পর দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দেশের মানুষ স্বাভাবিক জীবন যাপন করে। শেখ মুজিবের বাকশাল থেকে রক্ষা করে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন । এছাড়াও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।




















