১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কত হাজার মনোনয়ন ফরম বিক্রি করল এনসিপি?

ডিপিডি ঢাকা অফিসঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৮২ বার পড়া হয়েছে।

ডিপিডি ঢাকা অফিসঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত ৯ দিনে মোট ১০১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।

এদিকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল।

যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান ১. অনলাইনে যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দিতে পারবেন। ২. অফলাইনেও এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কত হাজার মনোনয়ন ফরম বিক্রি করল এনসিপি?

আপডেট সময়ঃ ০৯:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫