১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে উপজেলার তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া (১০) ভ্যানযোগে নানা বাড়ি যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হয়। সামিয়া উপজেলার ছোট কান্দ্রা মন্ডলপাড়া গ্রামের সানোয়ার হোসেন ও জান্নাতী খাতুন দম্পতির মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সামিয়া সন্ধ্যায় কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাহেব আলীর ভ্যানে করে নানা বাড়ি পার্শ্ববর্তী বিলপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে পালোপাড়া কবরস্থানের সামনে গেলে অভিযুক্ত ভ্যানচালক সুযোগ বুঝে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি ঘটায়।

পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী সামিয়াকে তার নানা বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সামিয়া শ্লীলতাহানির কথা তার পরিবারকে জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ ব্যাপারে স্থানীয়রা সামিয়ার পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দিলে তার বাবা সানোয়ার হোসেন পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর বাবা সানোয়ার হোসেন জানান, “আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজটা করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময়ঃ ০৯:৫১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫