০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, মালামাল জব্দ

সুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৯:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৮৮ বার পড়া হয়েছে।

সুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে কারখানাটি বন্ধের নির্দেশ তৈরি হয়েছে ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সুত্র জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ উৎপাদন কাজের সাথে জড়িত থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম যায়যায়দিনকে বলেন,’ অভিযানে কারখানাটি জরিমানা করাসহ এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে। সরকারি নির্দেশনায় পরিবেশ দূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, মালামাল জব্দ

আপডেট সময়ঃ ০৯:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫