০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৬:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৫ বার পড়া হয়েছে।

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর ডাক বাংলা অস্থায়ী সেনা ক্যাম্প প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সেনা ক্যাম্প (নিয়ামতপুর-মান্দা) কমান্ডার মেজর আবু জুবাইর। সভায় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ এবং ওয়ারেন্ট অফিসার জামাল।
সভায় মেজর জুবাইর বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার, পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার কোথাও যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করার অনুরোধ করছি। পাশাপাশি সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে সঠিক তথ্য তুলে ধরবেন, গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন।
এ সময় নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ভীম চন্দ্র বর্মণসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

আপডেট সময়ঃ ০৬:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫