নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- আপডেট সময়ঃ ০৮:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।

রফিকুল ইসলাম সবুজ, যশোরঃ
যশোরের নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমানের সার্বিক নেতৃত্ব ও পরিচালনায় এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মহসিনা বেগম, রেহেনা ইয়াসমিন, আরিফুজ্জামান, পাপিয়া রানী দাস, কলিম হোসেন, আবুল হাসেম, রোকনুজ্জামান, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, শারমিন সুলতানা টুম্পা, সানজিদা শারমিন শোভা, বেলাল আহমাদ এবং আজমাইন হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্বিরাত, গজল, রচনা ও বিষয়ভিত্তিক আলোচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গজল প্রতিযোগিতা
১ ম স্থান-তাহসিন,২য় স্থান-সায়েম,৩য় স্থান -বায়জিদ হাসান
বিষয় ভিত্তিক আলোচনা প্রতিযোগিতা
১ ম স্থান-সানজিদা তাসনাম তারিন, ২য় স্থান-কনক খাতুন,৩য় স্থান-আনাসি হাসান
ক্বিরাত প্রতিযোগিতা – ১ ম স্থান-সুমাইয়া খাতুন,২য় স্থান-নুশরাত জাহান, ৩য় স্থান-সাব্বির রহমান।অনুষ্ঠানের সমাপনী পর্বে মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শের ওপর গুরুত্ব আরোপ করে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত শিক্ষকবৃন্দ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



















