০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের গোপালপুরে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০২:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহী বিভাগে এসএসসি ১৯৭২–২০২৫ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মেধা ও ফলাফলের ভিত্তিতে ৮৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানি প্রদান করা হয়।

গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমাদ শিবলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৭২–২০২৫ রাজশাহী বিভাগ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা–২০২৫ এর আহ্বায়ক খান্দকার তন্ময় আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন, সমাজউন্নয়ন কর্মী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম সাদিকুর রহমান, গ্রুপের উপদেষ্টা সেলিম উদ্দিন,

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতার আয়োজন করে গোপালপুরের গোল্ডেন প্লাস কোচিং সেন্টার।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের গোপালপুরে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

আপডেট সময়ঃ ০২:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬