নওগাঁ ধামইরহাট উপজেলা ইসবপুর ও জাহানপুর ইউপি জাকের পার্টির ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে।

আরিফুজ্জামান রঞ্জু, নওগাঁঃ
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী ঘোষিত ইউনিয়ন জনসভা কর্মসূচির অংশ হিসেবে (আজ রবিবার ২১ সেপ্টেম্বর) নওগাঁ ধামইরহাট উপজেলার ইসবপুর ও জাহানপুর ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি জনাব দেলোয়ার হোসেন (ডবলু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,আলাল হোসেন,রফিকুল ইসলাম,রবিরায়হান,
সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল লতিফ । বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে সাম্য, প্রগতি, গণতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহত করতে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
সভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে একটি র্যালি বের করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, দেশব্যাপী এ কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।



















