০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নওগাঁর পোরশা সীমান্তে বিজিবির টহলে মালিকবিহীন ভারতীয় গরু আটক

আতিকুর রহমান
  • আপডেট সময়ঃ ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৮৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিনিধি:

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর নিতপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। ভোর প্রায় ৩টার দিকে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার শেখ আব্দুল জব্বারের নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তের মেইন পিলার ২৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রঘুনাথপুর নামক স্থানে নদীর পাশ থেকে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে গরুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং গরুটি ফেলে রেখে যায়।
পরবর্তীতে শুক্রবার আটককৃত গরুটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর পোরশা সীমান্তে বিজিবির টহলে মালিকবিহীন ভারতীয় গরু আটক

আপডেট সময়ঃ ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬