০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
নওগাঁর পোরশায় যুবলীগ নেতা নাহিদ গ্রেফতার
প্রতিবেদক, পোরশা, নওগাঁঃ
- আপডেট সময়ঃ ০৭:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ২২৬ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, পোরশা, নওগাঁঃ
নওগাঁর পোরশায় আওয়ামী যুবলীগ নেতা নাহিদ উল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষ্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়।
নাহিদ উপজেলার নিতপুর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারন সম্পাদক ও নিতপুর মুন্সিপাড়ার মর্তুজা শেখের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় নাহিদকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ট্যাগসঃ




















