০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাসিবুর রহমান হাসিব ডিপিডি প্রতিবেদক:
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬৩ বার পড়া হয়েছে।

হাসিবুর রহমান হাসিব ডিপিডি প্রতিবেদক:

বিএনপির আপসহীন আন্দোলনের প্রতীক ও গণতন্ত্রের মমতাময়ী নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার বছরের মোড় (জয় কৃষ্ণপুর) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোস্তফা কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ রুস্তম আলী, দুর্গাপুর পৌরসভার যুগ্ম আহ্বায়ক মোঃ আয়নাল হক, ৬নং মাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাক আহমেদ প্রামানিক ও জনাব মোঃ সাইদুর রহমান, ৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মাহমুদ সরকার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মনজুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন টুটুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ের এক জীবন্ত প্রতীক। দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ তিনি গুরুতর অসুস্থ। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়ায় শরিক হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাস থেকে দেশে ফিরছেন—এই প্রত্যাশা আজ গণমানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। তার নেতৃত্বেই খুব শিগগিরই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পাবে। তারেক রহমানের দেশে ফেরা মানেই গণতান্ত্রিক বাংলাদেশের পথে নতুন সূচনা।
এছাড়াও বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনেত্রী ও তারেক রহমানের সুস্থতা ও নিরাপদ দেশে প্রত্যাবর্তন এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময়ঃ ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫