দেওপাড়া ইউনিয়নে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সভাপতি আব্দুল হাই (টুনু)
- আপডেট সময়ঃ ০৮:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ২২৮ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭ নং দেওপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু)।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আসে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ—এটাই তার প্রত্যাশা।
সভাপতি আব্দুল হাই (টুনু) আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সংযম ও পরস্পরের প্রতি সহমর্মিতা। তিনি সকলকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি দেওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সবশেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—
“ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”




















