দেওপাড়া ইউনিয়নবাসীকে রমজান ও ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা (দুলাল)
- আপডেট সময়ঃ ০৪:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা (দুলাল) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি দেওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রমজানের পবিত্রতা ও ঈদের আনন্দ সবার জীবনে কল্যাণ ও শান্তি বয়ে আনবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা (দুলাল) দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি ছাত্রজীবনে ছাত্রসংগঠনের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য হিসেবে গোদাগাড়ী উপজেলা শাখার রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেওপাড়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করতে চাই। ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে ভবিষ্যতে চেয়ারম্যান হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পাব বলে আশা করি।”
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদেরকে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শেখায়। এই মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি দেওপাড়া ইউনিয়নের সকল মানুষকে আবারও পবিত্র রমজান ও আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।



















