দূর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন, ১০৫টি মামলার মধ্যে ১০০ মামলা নিষ্পত্তি
- আপডেট সময়ঃ ০৮:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দূর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন, ১০৫টি মামলার মধ্যে ১০০ মামলা নিষ্পত্তি করা হয়েছে, পানানগর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মোট মামলা ৫৬টি মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৪ ও
বালুকা ইউনিয়ন পরিষদের মোট মামলা ৪৯টি মধ্যে নিষ্পত্তি করা হয় ৪৬টি। গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দূর্গাপুর উপজেলা সমন্বয়কারী মোছাঃ লাইলা খাতুন এর সঞ্চালনায়, গ্রাম আদালত এবং এজলাস রুম পরিদর্শন করেন ও নথিপত্র দেখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসতুরা আমিনা, ২০২৫ সালে মামলা কতো, তা পর্যবেক্ষণ করনেন, রিপোর্ট ফাইল দেখেন, গ্রাম আদালত সক্রিয় সম্পর্কে ও গ্রাম আদালত বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, গ্রাম আদালত সকল কিছু ভালো বলে অবহিত করেন।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশানার (ভূমি) লায়লা নূর তানজু ও সহ সকল ইপি সদস্য ও প্রশাসক।




















