০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

দুর্গাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০২:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৯৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

রাজশাহী অঞ্চল জুড়ে প্রবাহিত হচ্ছে হাড়কাঁপানো তীব্র শীত। শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে নিন্ম আয়ের অসহায়, হতদরিদ্র মানুষেরা।

শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র গরম কম্বল বিতরণ করেছেন, দুর্গাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

২৭ ডিসেম্বর (শনিবার) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছেন কম্বল।

জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে শীত মৌসুমে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে গরম কম্বল বিতরণ করা হচ্ছে।

উপকারভোগী দুর্গাপুর জামিউল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, প্রচন্ড শীতে পর্যাপ্ত গরম কম্বলের অভাবে রাতে গাদাগাদি করে ঘুমাতে হতো। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাই নতুন কম্বল উপহার পেয়েছি। তীব্র শীতে ঘুমাতে আর কষ্ট হবেনা।

এবিষয়ে দুর্গাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, শীত প্রতিবছর আসে গরীব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। দেশের মধ্যে উত্তরাঞ্চলে প্রচন্ড শীত পড়ে, যার মাঝে রাজশাহী অন্যতম। পৌর সদরের এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের নিকটে গিয়ে কম্বল বিতরণ করছি তাদের শীত নিবারণ এবং কষ্ট লাঘব করার উদ্দেশ্যে। অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে পারার অনুভূতির মাত্রা ভিন্ন। সরকার কর্তৃক প্রদত্ত আমানত প্রতিটি অসহায় শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু

আপডেট সময়ঃ ০২:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫