০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

হাসিবুর রহমান (হাসিব)
  • আপডেট সময়ঃ ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেল ৪টায় আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ৫ নং ঝালুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এনতাজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজ আমরা এমন একজন মহান ব্যক্তির স্মরণে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যাকে দেখলে পুরো বাংলাদেশকে দেখা যায়। গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি সেইসব ঘটনা, যার মাধ্যমে আমাদের নেত্রীকে তিলে তিলে কষ্ট দেওয়া হয়েছে। এই আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করাই আজকের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের সংকটময় সময়ে তার নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রাজন, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল হক জুম্মা, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়েদ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকল সদস্যের জন্য দেশবাসী আজ দোয়া কামনা করছে। তারা তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, জেলা যুবদল সদস্য মাহবুর রহমান ও রেন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বেলাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আপডেট সময়ঃ ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬