দুর্গাপুরে বিএনপি নেতা স্বপনের স্ত্রী ও ছাত্রনেতা শান্ত’র মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
- আপডেট সময়ঃ ১০:০০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী দূর্গাপুর পৌরসভা শাখার সদস্য সচিব আহমেদ রেজাউল করিম স্বপন স্ত্রী ও দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের অন্যতম সদস্য, পরিশ্রমী ছাত্রনেতা ফায়সাল আহম্মেদ শান্তর মমতাময়ী মা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমার জানাযার নামাজের সময়সূচি :
প্রথম জানাযার নামাজ চারঘাট উপজেলার নিমপাড়া হাইস্কুল মাঠে সকাল ৭ টা ৩০ মিনিট এবং
দ্বিতীয় জানাযার নামাজ দূর্গাপুর উপজেলার নিজ বাসভবন চৌপুকুরিয়া গ্রামে দুপুর ২:০০ টাই অনুষ্ঠিত হবে ।
বিএনপি নেতার স্ত্রী ও ছাত্রনেতার মায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফের কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সকল সংগঠনের রাজশাহী জেলার প্রতিটি উপজেলা পৌরসভা, ইউনিয়ন সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শোক জ্ঞাপন করা হয়।



















