দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
- আপডেট সময়ঃ ০১:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
“মানুষ,পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর অফিসার ইনচার্জ (ওসি) পিএন সরকার, উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আ,ন,ম, রাকিবুল ইউসুফ, দুর্গাপুর উপজেলা ক্রীড়া সম্পাদক আবু আরিফ রুবেল সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।



















