দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫৯ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ নেতা সুজন আলীকে (২৯) গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ, সে দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বহরমপুর গ্রামের বজলুর রশিদের ছেলে, তিনি রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সদস্য ও পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন,
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, ও সোহরাব হোসেন বাচ্চু (৫৭) ২ নং কিসমত গণকৈড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-রঘুনাথপুর থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী ২৪/১২/২০২৫ রাত ০১.২০ ঘটিকার সময় নিজ বসতবাড়ি হইতে গ্রেফতার করা হয়, পরে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সংক্রান্ত মামলায় সুজন আলী ও মোঃ সোহরাব হোসেন বাচ্চু গ্রেপ্তার করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদেকে জেলহাজতে পাঠানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে।



















