০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

দুর্গাপুরে জাল ফেলে পুকুরে দুর্ধর্ষ চুরি, নিঃস্ব মৎস্যচাষী

দুর্গাপুর, (রাজশাহী) প্রতিবেদক:
  • আপডেট সময়ঃ ০২:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৭০ বার পড়া হয়েছে।

দুর্গাপুর, (রাজশাহী) প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে পুকুরে জাল টেনে আনুমানিক ২০ লক্ষ টাকার মাছ চুরি করেছে অন্ত জেলা মাছ চোর চক্র।

১৩ জানুয়ারী (মঙ্গলবার) রাত অনুমান ৩ টার দিকে উপজেলার আমগ্রাম মন্ডলপাড়া এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গভীর রাতে পুকুরে বাঁশের বেড়া তুলে সম্পূর্ণ মাছ চোরেরা তুলে নিয়ে গেছে। আল পেঁয়াজের জমি মাড়িয়ে গেছে। পুকুরে জাল রোধী বাশ গুলো পুকুর থেকে তুলে পাশে ফেলে রেখেছে চোর চক্রের সদস্যরা।

মৎস্য চাষি মালিক আব্দুল গনী জানান, ৮ বিঘার পুকুর টি দীর্ঘ ৩ বছর ধরে চাষাবাদ করছি। পুকুরে প্রায় ২০ লক্ষ টাকার মাছ ছিলো। মাছের দাম কম থাকাতে মাছ বিক্রি করেছিলাম না। আজ সকালে পুকুরের সব বাঁশের খুটি তুলে রোটেনাল, প্রয়োগ করে, সম্পূর্ণ মাছ তুলে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম, কিভাবে বাকির টাকা পরিশোধ করবো? কিভাবে জীবন পরিচালনা করবো জানিনা আমি।

মনিরুল ইসলাম জানান, আমাদের কারো সাথে বিরোধ নেই, আমাদের পুকুরে সব মাছ চোরে নিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমাদের এলাকার আসাদুল গভীর রাতে কিছু অপরিচিত লোককে দেখতে পেলে তাদের জিগ্যেস করেন আপনারা কে? উত্তরে বলেন আমরা প্রশাসনের লোক। আরেকজন রাতে ট্রাক চলার শব্দ পেয়েছেন। আমাদের ধারণা পুকুরে জাল টেনে ট্রাকে করে মাছ চুরি করে নিয়েছেন। আমরা থানায় গিয়ে মামলা দায়ের করবো।

দেলুয়াবাড়ী ইউপি সদস্য আবুল বাসার জানান, আমাদের এলাকাতে এমন মাছ চুরির ঘটনা মাঝে মধ্যে ঘটছে। তারা পূর্ব প্রস্তুতি নিয়ে জাল টেনে সম্পূর্ণ মাছ ধরে নিয়ে যায়। আজও তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)
শফিকুল ইসলাম জানান, মাছ চুরির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে জাল ফেলে পুকুরে দুর্ধর্ষ চুরি, নিঃস্ব মৎস্যচাষী

আপডেট সময়ঃ ০২:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬