দুর্গাপুরে চার মাদকসেবী ও মাদক কারিবারি গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ১০:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৮৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিন মাদকসেবী ও এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দেন।
এদের মধ্যে একজনকে একমাস ও দুজনকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও ১ কেজি গাঁজাসহ উপজেলার কুহাড় গ্রাম থেকে সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার পৌর এলাকার জিল্লুর রহমান (৫০), পবা উপজেলার বড়গাছি গ্রামের শহিদুল ইসলাম (৩১) ও একই এলাকার বেলাল হোসেন (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনের বিরুদ্ধে মাদকসহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।




















