১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

দুর্গাপুরে কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা’র নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে প্রচারনা

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯০ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারনায় নেমেছেন কেন্দ্রীয় যুবদলের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী-৫ নির্বাচনী এলাকা দুর্গাপুরে গণসংযোগ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে প্রচারনা করেন।

গণসংযোগ কালে যুবদল নেতা গোলাম মোস্তফা বলেন, এই নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার। তাই আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায়। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটাররা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের এই সমর্থনই আমাদের শক্তি। আমরা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছি।

এসময় উপস্থিত ছিলেন , দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আজম, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, পৌর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহিদ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ: সবুর বুলেট, পৌর যুবদলের আহ্বায়ক আল আমিন রিমন, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, পৌর যুবদলের আল সাইদ জীবন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব প্রমুখ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম মোস্তফা’র নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে প্রচারনা

আপডেট সময়ঃ ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬