০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দুর্গাপুরের মাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৮:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১০৯ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সিরাজুল করিম সনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম সাকলায়েন, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক জুম্মা, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল। এসময় দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, সাবেক সভাপতি মো: বজলুর রহমান, যুবদল নেতা রেন্টু, নাহিদুল হক বিদয়, মাহাবুর রহমানসহ উপজেলা ও মাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরের মাড়িয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৮:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬