০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
দুর্গাপুরের পালশা’য় জামায়াতের যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
ডিপিডি প্রতিবেদকঃ
- আপডেট সময়ঃ ০২:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরের পালশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া – দুর্গাপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মাদ নুরুজ্জামান লিটন। তিনি অন্যায়-জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের অঙ্গীকার করে বলেন—
“যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। তারাই গড়বে নতুন বাংলাদেশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোঃ সেলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
ট্যাগসঃ


















