০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দুর্গাপুরের আলিয়াবাদ-ডাঙ্গাপাড়ায় আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ১৫৯ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, দুর্গাপুরঃ
রাজশাহীর দুর্গাপুরে আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে দুস্থ হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আলিয়াবাদ ডাঙ্গাপাড়া গ্রামের প্রায় অর্ধশতাধিক হত-দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আইকন মানব কল্যাণ সেবা সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও আইকন ট্রেড ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন তপু, আইকন মানব কল্যাণ সেবা সংস্থার কোষাধ্যক্ষ হাসিবুর রহমান, নওপাড়া ইউনিয়ন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা মো. মকলেছুর রহমান, ওয়ার্ড বিএনপির নব্য সভাপতি মির্জা নাজমুল হক, সাধারন সম্পাদক শহিদ সালাউদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মকছেদ আলী, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সাবেক সভাপতি মোবারক হোসেন শিশির। শীতবস্ত্র বিতরণকালে অতিথিরা বলেন, মানবতার সেবায় আইকন মানব কল্যাণ সেবা সংস্থা অসহায় হতদরিদ্র দুস্থদের পাশে দাঁড়িয়ে সব সময় সহযোগিতা করে আসছে। মানবিক উদ্যোগ সমাজের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং মানুষকে সামাজিক দায়বদ্ধতার পথে এগিয়ে যেতে অনুপ্রানিত করে। আইকন মানবকল্যাণ সেবা সংস্থার এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন। #

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরের আলিয়াবাদ-ডাঙ্গাপাড়ায় আইকন মানব কল্যাণ সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময়ঃ ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬