০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনঃ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৩৫ হাজার নেতাকর্মী ও সমর্থক

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৯:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন। বাস, ট্রেন, মাইক্রোবাস ও ব্যক্তিগত কারে করে তারা ঢাকায় যাত্রা করবেন।

রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেই ঢাকায় গেছেন বা যাচ্ছেন। রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার। নাটোর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালুর জন্য অনুমোদন চাওয়া হয়েছে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি।

এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ২৫ ডিসেম্বর পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। স্পেশাল ট্রেন ও ট্রেনের বগি বুকিং করা হয়েছে। আমাদের ধারণা, মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই। তবে বিভিন্ন অঞ্চল থেকে চলাচলকারী স্পেশাল ট্রেনগুলো বুধবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং কিছু ট্রেন বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ৫০৮ জন হলেও এর বেশি যাত্রী যাতায়াত করতে পারেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মীর যাত্রার প্রস্তুতি রয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেনের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ছাড়া রাজশাহী-ঢাকা রুটের নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনঃ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৩৫ হাজার নেতাকর্মী ও সমর্থক

আপডেট সময়ঃ ০৯:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫