০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

মাহবুবুর রহমান
  • আপডেট সময়ঃ ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে।

মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ অক্টোবর সোমবার সকালে তারাবো বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

তারাবো পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন, হাসান ইমাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম জনগণের প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে এবং অনেক হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান ও কার্যকর হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে জনগণকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময়ঃ ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬