ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট সময়ঃ ০৪:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে।

নওগাঁ মান্দা প্রতিনিধি:
নওগাঁ-৪ (মান্দা) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (তারিখ: ০৫ নভেম্বর ২০২৫), সকাল ১১টায় মান্দায় তাঁর নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত সভায় তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সভায় উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নওগাঁ আঞ্চলিক অফিসের উদ্ধতন কর্মকর্তা আব্দুল মালেক,মোজাম্মেল হক মুকুল সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখা, পানিয়াল আদার্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম।
তৃতীয় লিঙ্গের মান্দার গুরু মা কল্যাণী রানী, হীরা, বিপুল বিথি, গোলাপি আন্দা সুন্দরী, আকাশী,নন্দিনী, বাদলী,সাগর,মাহী,প্রিয়াঙ্কা, সেতু,নদী, বীণাপানি সুন্দরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও এই দেশের নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আমরা সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।




















