০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে মান্দার উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুললেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

আরিফুজ্জামান রঞ্জু মান্দা প্রতিনিধি 
  • আপডেট সময়ঃ ১২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ৩৪৪ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:

জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু মান্দা উপজেলার উন্নয়ন, নারীদের কর্মসংস্থান ও শিল্পায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের বৈঠকে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে জানতে চান, নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিশেষ করে শিক্ষিত বেকার নারীদের কর্মমুখী করতে উপজেলা সদরে কোনো মহিলা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।

জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মান্দা উপজেলা সদরে কোনো মহিলা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের নেই। তবে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে সেলাই ও হস্তশিল্প, বিউটিফিকেশন, ফুড প্রসেসিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ। প্রতি ট্রেডে নির্ধারিত সংখ্যক প্রশিক্ষণার্থীদের তিন মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু মান্দা উপজেলায় কর্মজীবী নারীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, বর্তমানে মান্দা উপজেলায় কর্মজীবী নারীদের জন্য কোনো মহিলা হোস্টেল নেই। তবে স্থানীয় পর্যায় থেকে প্রস্তাব পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

একই অধিবেশনে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে জানতে চান, নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউটকে কেন্দ্র করে মান্দা উপজেলায় একটি জুট মিল স্থাপনের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানায়, নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট বস্ত্র অধিদপ্তরের আওতাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নতুন কোনো জুট মিল স্থাপনের সরকারি পরিকল্পনা নেই।

জাতীয় সংসদে মান্দা উপজেলার উন্নয়ন, নারীদের কর্মসংস্থান ও শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এসব বিষয় উত্থাপন করায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়রা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মান্দা উপজেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সংসদে মান্দার উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুললেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ১২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬