০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় দলের ক্যাম্পে কবে যোগ দিচ্ছেন হামজা-শমিত?

ডিপিডি স্পোর্টস ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৪ বার পড়া হয়েছে।

ডিপিডি স্পোর্টস ডেক্সঃ

বাংলাদেশের ফুটবলে প্রাণের সঞ্চার হয়েছে, নতুন এক উম্মাদনার জোয়ারে ভাসছে দেশের ফুটবল। প্রাবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবল আবারও নতুন করে গতি পেয়েছে। হামজা চৌধুরী ও শমিত সোমকে লাল সবুজের জার্সিতে দেখতে ভক্তরা অপেক্ষা করে থাকেন। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে দুজনকেই দেখা যাবে।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এই ম্যাচকে ঘিরে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। তবে লেস্টার সিটির অধিনায়ক হামজা দেশে আসবেন ৬ অক্টোবর। এর একদিন পর অর্থাৎ ৭ অক্টোবর কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির ফুটবলার শমিতও দেশে আসবেন।

এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের একটিতে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের তিনে রয়েছে তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দল হারলেও ভালো খেলে সমর্থকদের মন জয় করেন এই দুই প্রবাসী ফুটবলার। এরপর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তদের পায়নি বাংলাদেশ। হামজা-শমিতকে ছাড়া মাঠে নেমে কাঠমান্ডুতে সেই ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে স্বাগতিকদের বিপক্ষে।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে নতুন প্রতিষ্ঠান কুইকেট (Quicket)। সিঙ্গাপুর ম্যাচে টিকেট নিয়ে বিড়ম্বনায় এবার আর টিকিফাইকে দায়িত্ব দেওয়া হয়নি। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দর্শকরা ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে কুইকেটের প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে পারবেন। সেক্ষেত্রে মাঠে বসে খেলাটি উপভোগ করতে চাইলে টিকিটের জন্য দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৪০০ টাকা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় দলের ক্যাম্পে কবে যোগ দিচ্ছেন হামজা-শমিত?

আপডেট সময়ঃ ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫