০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
জয়পুরহাট বিজিবির অভিযানে ভারতীয় ফেয়ার ড্রিল সিরাপ জব্দ
আজাদ আলী
- আপডেট সময়ঃ ০৭:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি এক অভিযান চালিয়ে ১ শ ৪৯ বোতল ভারতীয় ফেয়ার ড্রিল সিরাপ জব্দ করেছে । বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ২ নভেম্বর ভোরে বিজিবি ২০ ব্যাটালিয়ন এর অধীনস্থ হিলি আইসিপি বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্হায় সিরাপ গুলো জব্দ করে। হিলি রেল স্টেশন সংলগ্ন সীমান্ত পিলার ২৮৫/৯-এস এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত ফায়ার ড্রিল সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। অভিযান কালে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায় , সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি-এর এ ধরনের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে।
ট্যাগসঃ

















