০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
ছাত্রদল রাকসু নির্বাচন ছুটির পরে চাই
রাবি প্রতিনিধি;
- আপডেট সময়ঃ ০১:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪৮ বার পড়া হয়েছে।

রাবি প্রতিনিধি;
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচন পূজার পরে চায় রাবি শাখা ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন রাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।
তিনি বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘন্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রাথীদের যে আনাগোনা ছিলো সেটা এখন অনেকটায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গা পূজার পরেই হোক।
ট্যাগসঃ



















