০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ একজন গ্রেপ্তার দুটি মোটরসাইকেল জব্দ

শাহিনুর সুজন
  • আপডেট সময়ঃ ০৭:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৮টা ১৫ মিনিটের দিকে চারঘাট থানাধীন মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় মো. গোলাম রুসুলের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মো. সাব্বির হোসেন অনিক (৩০), পিতা মো. সোহরাব আলী, সাং চক মোক্তারপুর, মো. রবিন, পিতা মৃত আনছার আলী, সাং দফাদারপাড়া; মোহাম্মদ জহিরুল ইসলাম (৩২), পিতা মোহাম্মদ আলম হোসেন, সাং মুক্তারপুর আন্ধারীপাড়া এবং মো. টিটন (৩২), পিতা মোহাম্মদ লিটন মিয়া, সাং মুক্তারপুর আন্ধারীপাড়া। তাদের মধ্যে সাব্বির হোসেন অনিককে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৬০ বোতল মোনোড্রিল এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও একজনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে পুলিশ।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ একজন গ্রেপ্তার দুটি মোটরসাইকেল জব্দ

আপডেট সময়ঃ ০৭:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬