১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চারঘাটে স্বামী-স্ত্রী দুই পরিবারের সংঘর্ষে নিহত ১, আটক ২

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪৯ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে পরকীয়া সম্পর্কের জেরে স্বামী ও স্ত্রীর পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অনিক ইসলাম হৃদয় (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে। সংঘর্ষে অন্তত আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মজিবরের ছেলে মিঠুনের সঙ্গে মুক্তারপুর গ্রামের ইয়ার উদ্দিনের মেয়ে রেখার বিয়ে হয় সাত বছর আগে। মিঠুনের একাধিক স্ত্রী রয়েছে, আর রেখারও এটি ছিল তৃতীয় বিয়ে। সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর মিঠুন জানতে পারেন, স্ত্রী রেখার সঙ্গে তার চাচাতো ভাই দীপুর পরকীয়া সম্পর্ক চলছে।

শনিবার গভীর রাতে স্থানীয়রা দীপু ও রেখাকে একই ঘরে আটক করে রেখার পরিবারকে খবর দেয়। পরে রাত ২টার দিকে রেখার স্বজনরা মিঠুনের বাড়িতে এলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে মিঠুন ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অনিক ইসলাম হৃদয় (২৪), কাবুল (৩৭), মান্না (২২), মুন্নি (২৭), মেহেরুন (৩২) ও সোহান (২৩) গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবুল কালাম বলেন,গভীর রাতে আমাদের বলা হয় রেখা মারা গেছে। খবর পেয়ে আমরা অটোরিকশায় ঘটনাস্থলে যাই। সেখানে কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা হয়। আমার ছেলের বুক ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আমি ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে মিঠুন আলীর চাচা শুকতা বিশ্বাস (৬২) ও চাচাতো ভাই রাজু আলী (২৩) কে আটক করেছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,ঘটনার পর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে স্বামী-স্ত্রী দুই পরিবারের সংঘর্ষে নিহত ১, আটক ২

আপডেট সময়ঃ ০৯:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫