০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চারঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে

শাহিনুর সুজন
  • আপডেট সময়ঃ ০৯:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাটে প্রতিবন্ধী এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার (৩ অক্টোবর) উপজেলার রায়পুর খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় তরুণীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর আগে তরুণীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত মকসেদ আলী (৬০) উপজেলার রায়পুর খাঁ পাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে।

লিখিত অভিযোগ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় মকসেদ আলী তাকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

খাঁ পাড়া সমাজের প্রামাণিক শামসুল হক বলেন, এর আগেও নানা প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ মকসেদ আলীর বিরুদ্ধে উঠেছিল। এ নিয়ে সামাজিকভাবে বসে তাকে সতর্কও করা হয়েছিল। এবারও তিনি তরুণীকে হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া তরুণীর পরিবারকে বিয়ের প্রলোভন দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্যও বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে

আপডেট সময়ঃ ০৯:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬