১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

“চারঘাটে পিআর পদ্ধতি ও জুলাই সনদের স্বীকৃতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল”

চারঘাট (রাজশাহী):
  • আপডেট সময়ঃ ০৬:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৯ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী):

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ ৫ দফা দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে চারঘাট কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সরদহ বাজার হয়ে একাডেমি মসজিদে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. কামরুজ্জামান, মো. শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মো. রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভসহ উপজেলা জামায়াতের মজলিসে শূরা, কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদী শক্তি দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন এবং ২০২৪ সালের একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিচারব্যবস্থা, প্রশাসন ও আইন-অঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। এর মাধ্যমে যোগ্যদের বাদ দিয়ে ‘মেধাহীন আওয়ামী রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা করা হয়েছে।

তাঁরা আরও বলেন, ছাত্রসমাজের আন্দোলন আজ গণবিপ্লবে রূপ নিয়েছে। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন না আসে সেজন্য ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে—
১. জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করা,
২. জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান,
৩. চৌদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা,
৪. জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি,
৫. বিগত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা।

প্রধান অতিথি অধ্যক্ষ নাজমুল হক শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। তিনি আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অনুরোধ জানান এবং মহান সৃষ্টিকর্তার নিকট সবার মঙ্গল কামনা করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

“চারঘাটে পিআর পদ্ধতি ও জুলাই সনদের স্বীকৃতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল”

আপডেট সময়ঃ ০৬:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫