০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

চারঘাটে পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৯:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ২০১ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে চারঘাট মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চারঘাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হাজারো সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিছিলটি এলাকাজুড়ে এক ঐতিহাসিক গণসমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ শফিকুল, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শোয়েব আলী, রাজশাহী জেলা পূর শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি নাহিদ হাসান শুভসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবে রাজধানীর পল্টন রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। ইতিহাসের সেই বর্বরতম অধ্যায় আজও জাতি ভুলে যায়নি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই — অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডে জড়িত সকল খুনি ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা হোক।
বক্তারা আরও বলেন, ইসলামের দুশমনরা মাসুম, শিপন, মুজাহিদদের হত্যা করে ইসলামী আন্দোলনকে দমন করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মই তাদের স্থানে উঠে আসছে। আল্লাহর পথে বাধা দানকারীরা ফেরাউন ও নমরুদের মতোই ধ্বংস হবে।

সমাবেশে ২০০৬ সালের পল্টন হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে দোয়া করা হয়। বক্তারা জুলাই-আগস্টের শহীদ ও আহতদের ত্যাগকে প্রেরণা হিসেবে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চৌদ্দ দল নিষিদ্ধ ঘোষণা এবং বিগত ফ্যাসিবাদী শাসনের বিচারসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৯:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫