গোপালগঞ্জ পূর্ব শত্রুতার জেরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে
- আপডেট সময়ঃ ০২:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫০) নামের এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন হুজুর ওই গ্রামের মরহুম সিরাজ মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙা মাজড়া গ্রামের বাগান সিকদারের ছেলে বাশার সিকদারের সাথে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে আজ ভোরে বাশার সিকদার ধারালো অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন ঘটনাটি আমি সাংবাদিকের মাধ্যমে জানতে পারি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















