গোপালগঞ্জ জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
- আপডেট সময়ঃ ০৪:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগ থেকে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান তাঁর অফিস কক্ষে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
এ সময় উপাচার্য বলেন, এই অর্জন শুধু তোমাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি গোবিপ্রবি’র আইন বিভাগ এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের গর্ব। তোমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান সহ বিভাগের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ১৮তম জুডিশিয়ারিতে গোবিপ্রবি আইন বিভাগের ৫ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় মাইলফলক।



















